Join our telegram Contact Us Join Now!

The Commuter (2018) movie review in Bangla | দ্য কমিউটার (The Commuter) মুভি রিভিউ

 


 মাইকেল, যেকিনা অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। বর্তমানে একটি ইন্স্যুরেন্সে কোম্পানিতে কর্মরত। প্রতিদিনকার রুটিন তার একটাই। সকালে উঠে কাজে যাও। আবার ব্যাক করো। দিনশেষে ব্যস্ততায় কাজে যাওয়া এবং ফেরার পথের একমাত্র সঙ্গি যেনো একটি পেসেঞ্জার বা কমিউটার ট্রেন। আর ট্রেনের প্রায় সবাইকেই তিনি চেনেন। তাকেও সবাই চেনে। কিন্তু, ইতিমধ্যে সে তার চাকরিটাও হারিয়েছে। মাথার উপর নানান চিন্তা। চারদিকের ঋণ, ছেলের লিখাপড়ার খরচ, পরিবারের খরচ ইত্যাদির কথা ভাবতেই যেনো মাথায় নানাবিধ চিন্তা এসে হাজির হয়। যাক! সেদিন ও যথারীতি বাড়ি ফিরছিলেন সেই ট্রেনেই।


যাত্রাপথে এক অপরিচিত ভদ্রমহিলার সাথে আলাপ হয় তার। কথায় কথায় সেই মহিলা তাকে একটা অফার করে। অফার টা এই যে, "এই ট্রেনে Prynne/প্রেন নামে টিকিট কেটে কেউ উঠেছে। যদিও তার নাম প্রেন নয়। তার কাছে একটা ব্যাগ আছে এবং তাকে খুঁজে বের করতে হবে। শুধুমাত্র এটুকু কাজের জন্য মাইকেল কে ১ লাখ ডলার দেওয়া হবে। ২৫ হাজার ডলার রয়েছে ট্রেনের বাথরুমে। বাকি ৭৫ হাজার ডলার কাজ শেষে।" এটুকু বলার পরেই ভদ্রমহিলা নেমে গেলেন ট্রেন হতে। 


মাইকেল একটু মুচকি হাসলেন। তবে কৌতুহলবশত তিনি বাথরুমে গিয়ে ঠিক ই ২৫ হাজার ডলার পেলেন। এবার আর ব্যাপারটা সাধাসিধে নয়। যেই তিনি ট্রেন থেকে নামবেন, তখনি কেউ একজন এসে তার হাতে একটি খাম ধরিয়ে দিলেন, যেটায় তার স্ত্রীর আংটিটা রয়েছে। মাইকেলের এবার বুঝতে বাকি নেই যে ঘটনা এখন গুরুতর। 


ঠিক এরপর থেকেই শুরু হয় আসল খেলাটা। ট্রেনে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। একের পর এক আশ্চর্যজনক ব্যাপার সামনে আসে। এখন হয় তাকে খুঁজে বের করতে হবে ভিক্টিম কে। নাহয় তার পুরো পরিবার কে হারাবে।


গল্পটা এভাবেই এগোচ্ছে। সেই সাথে প্রতিটি সেকেন্ড সাস্পেন্স এবং রহস্যময় সবকিছু। 


এটি একটি সিচুয়েশন বেজড ডিসেন্ট পিউর সাস্পেন্স থ্রিলার ফিল্ম। পুরো ফিল্ম জুড়ে রয়েছে থ্রিল। সাথে দারুন সিনেম্যাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কাউকে মুগ্ধ করবে।


🎥 ফিল্মঃ The Commuter (2018) 

🌈 জনরাঃ একশন, থ্রিলার এবং সাস্পেন্স

🌐 ইন্ডাস্ট্রিঃ হলিউড


⭐ iMDb রেটঃ ৬.৩/১০

🍅 রটেন টম্যাটোজঃ ৫৬% ফ্রেশ

🏷 পার্সোনাল রেটঃ ৭.৫/১০


🅰 বাংলা সাবটাইটেল?

▪ বলতে পারছিনা। চেক করে দেখুন আছে কিনা।

▪️হিন্দি ডাবিং বের হয়নি।


সুতরাং, রিফ্রেশমেন্টের জন্য এটি একটি আদর্শ সাস্পেন্স থ্রিলার ফিল্ম ❤


ভালো ফিল্ম দেখুন, রুচিবোধ ঠিক রাখুন। ধন্যবাদ!

Thanks for reading: The Commuter (2018) movie review in Bangla | দ্য কমিউটার (The Commuter) মুভি রিভিউ , Sorry, my English is bad:)

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.