Name : Caligula (1979)
Genre : Historical Drama/Erotic
Runtime : 156 minutes
'ক্যালিগুলা' একটি ইতিহাস নির্ভর উপন্যাস, রোমান সম্রাজের সবচেয়ে নিষ্ঠুর সম্রাট ক্যালিগুলাকে ঘিরে রচিত এই উপন্যাসে দেখানো হয়েছে মানুষের বর্বরতা কোথাই পৌছাতে পারে! ক্যালিগুলার ছোটবেলা কেটেছে তার দাদু টাইবেরিয়াসের আতঙ্কে, টাইবেরিয়াসও ছিলেন অন্যতম নিষ্ঠুর একজন শাসক, যৌনতা আর মদ্যপ অবস্থা সব সময় তার নিকট প্রিয় ছিল। কমবয়সি ছেলেমেয়েদের বিবস্ত্র করে তাদেরকে টাইবেরিয়াসের সুইমিংপুলের 'ছোট মাছ' হিসেবে সাজানো হতো, মহলের চারিকোনে সবসময় নগ্ন নারি-পুরুষ অবাধ যৌনতাই মত্য থাকতো।
| IMG:CALIGULA MOVIE |
টাইবেরিয়াস ক্যালিগুলার বাবা তথা টাইবেরিয়াসের পালক পুত্র জার্মানিকাস-কে হত্যা করে, কেননা জার্মানিকাস রোমে টাইবেরয়াসের জনপ্রিয়তা ছাড়িয়ে যাচ্ছিল।
দাদুর হাতে পিতা খুন, এই আক্ষেপ ক্যালিগুলাকে ছোটবেলা থেকে তাড়িয়ে বেড়াতো। কিন্তু তিনি সব ভুলে দাদু টাইবেরিয়াসের প্রতি পূর্ণ আনুগত্য স্বিকার করে নিজের জীবন বাচান। এবং মনে মনে সম্রাট হওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। একসময় ক্যালিগুলা তার দাদুর কর্মকান্ডে খুবিই বিরক্ত ছিলেন, তিনি গোপনে টাইবেরিয়াসের নির্যাতনের বিপক্ষে অবস্থান নেন। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি নিজেই তার দাদুর নিষ্ঠুরতাকে পার করে গেলেন!
টাইবেরিয়াসের শেষ জীবনে ক্যালিগুলা তার সহকারী দ্বারা টাইবেরিয়াসকে হত্যা করায়। এবং আনুমানিক মাত্র ২১ বছর বয়সে তিনি সম্রাট হন। তিনি সম্রাট হয়ে প্রথম ছয় মাস খুব দক্ষতার সাথে শাসন করতে থাকেন, তার নেওয়া প্রদক্ষেপগুলো জনগনের জন্য কল্যানকর ছিল। কিন্তু কিছু মাসের মধ্যে যখন রাজকোষ খালি হতে লাগলো ঠিক তখনি তার আসল রূপ দেখা গেল। ক্যালিগুলা রাজকোষ পূর্ন করার জন্য রাজকীয় পতিতালয় খুললেন, যেখানে রোমের প্রত্যেক নারীকে ন্যূনতম দুই সপ্তাহ সেই রাজকীয় পতিতালয়ে রাত কাটাতে বাধ্য করা হয়। ক্যালিগুলার এই প্রদক্ষেপ বেশ কাজে দেয়, মুচি থেকে শুরু করে ব্যবসায়ীরা পর্যন্ত নামে মাত্র মুদ্রার বিনিময়ে উচ্চ বংশের মেয়েদের (সিনেটরদের মেয়ে-বউ) সাথে রাত কাটাতে রাজকীয় পতিতালয়ে জড়ো হয়, সাথে সাথে রাজকোষ পূর্ন হয়।
ক্যালিগুলা একবার তার এক সৈনিক অফিসারের বিয়েতে আমন্ত্রণ পেয়ে অংশগ্রহন করেন, গিয়ে দেখেন মেয়ে (বিয়ের কনে/বউ) তার পূর্ব পরিচিত যাকে সে সম্রাট হওয়ার আগে দেখেছিল। বিয়েতে মেয়েটিকে সাদা বিয়ের পোশাক পরিহিত অবস্থায় দেখে ক্যালিগুলা তার সাথে যৌনতা করতে চায়। একরকম জোর করে বিয়ের আসর থেকে বর-কনে দুজনকে তুলে নিয়ে পাশের একটি রান্নাঘরে নিয়ে যায়, এবং সেখানেই বরের(অফিসার) সামনে কনেকে ধর্ষণ করে। তিনি ভার্জিন মেয়েদের উপর কর বসিয়ে দেন, যদি কোন নারি সেচ্চাই সম্রাটের কাছে ধরা দেয় তবে তিনি কর থেকে মুক্ত।
ক্যালিগুলা নিজের বোন ড্রুসিলাকে ভালবাসতো, ড্রুসিলাও ছোটবেলা থেকে ক্যালিগুলাকে দেখেশুনে রাখতো, কোন বিপদ যেন ক্যালিগুলাকে আঘাত না করতে সে ব্যাপারে ড্রুসিলা সচেতন ছিল। ইতিহাস থেকে জানা যায়, ক্যালিগুলা তার বোন ড্রুসিলার সাথে যৌনতাই লিপ্ত হতো, এমনকি ক্যালিগুলা তার বোন ড্রুসিলাকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিলো,কিন্তু ড্রসিলা তা অস্বিকার করে তাকে ক্যাসোনিয়া নামে আরেক সুন্দরি পতিতার সাথে বিয়ে দিয়ে দেন, যাকে ক্যালিগুলা নিজে পছন্দ করেছিলেন। তবে বিয়ের পরও ক্যালিগুলা তার বোন ড্রুসিলার সাথে যৌনতা চালিয়ে যান, এবং এতে দুজনের পূর্ণ মত ছিল।
ক্যালিগুলা তার ঘোড়াকে সিনেটরদের চেয়ে উচ্চপদে আসিন করেন, কারন তিনি সিনেটরদের তুচ্ছ ভাবতেন, তাদেরকে সমস্যার মূল ভাবতেন, তিনি সিনেটরদের এতোটাই ঘৃণা করতেন যে তিনি সব সিনেটরদের হত্যা করার পরিকল্পনা করেন। অনেকেই মনে করেন, ক্যালিগুলা তার ঘোড়ার সাথেও অবৈধ যৌনতা করতো। সর্বশেষ তিনি নিজেকে দেবতা হিসেবে ঘোষন করেন
এই নিষ্ঠুর সম্রাটের পতন কিভাবে হয়েছে তা আর বলছি না,মুভি দেখলেই বুঝতে পারবেন।যেহেতু মুভিটা ইরোটিক তাই সবার ভালো নাও লাগতে পারে।যারা ইরোটিক মুভি দেখতে পছন্দ করেন না তারা এই Caligula এর বইটি পড়তে পারেন। মূলত এই বই থেকেই সিনেমা নির্মিত হয়েছে।
Thanks for reading: Caligula (1979) movie review in Bangla , Sorry, my English is bad:)