Teerondaj (2022)
N/A min | Crime | Drama | Romance | Thriller | 23 Mar 2022
N/A
IMDb Ratings : N/A (N/A)
Rotten Tomatoes : N/A%
Storyline : N/A
Director : Taneem Rahman Angshu
Cast(s) : Ziaul Haque Polash,Khairul Basar,Mir Rabby,Rothshi Siddika
Language : (Bengali)
[18+] Teerondaj (2022) S01 Complete Bengali WEB-DL – 480P | 720P | 1080P – x264 – 350MB | 900MB | 1.7GB – Download & Watch Online
"সব অপরাধের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকতার কোন ক্ষমা নেই"
তীরন্দাজ (স্পয়লার নেই)
সবার জীবনের গল্প আলাদা। আলাদা আলাদা গল্পে ভিন্ন ভিন্ন চরিত্র।কিন্তু চরিত্র গুলো যখন পরস্পরের সাথে পরিচিত হয় তখন তারা মিলে নতুন এক অধ্যায়ের জন্ম দেয়।
"তীরন্দাজ" সিরিজটির জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম কারণ এর পেছনে ছিল তিনজন মানুষ।
প্রথমজন "ন ডরাই " খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু'র জন্য। কারণ তার নির্মাণ গুলো সব সময় অসাধারণ হয়।
দ্বিতীয়জন খাইরুল বাসার। মানুষটি অল্প সময়ের মধ্যে তাঁর সাবলীল অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গায় করে নিয়েছে। তাঁর এই সাবলীল অভিনয়ের জন্য অপেক্ষায় ছিলাম।
আরেকজন হলো জিয়াউল হক পলাশ যিনি দর্শকের কাছে কাবিলা নামে বেশি পরিচিত।অধিকাংশ সময় তাকে কমেডি চরিত্রে দেখা যায়। কিন্তু এই সিরিজে মনে হয়েছিল তিনি কোন সিরিয়াস চরিত্রে অভিনয় করবেন। এই সিরিয়াস চরিত্রে তিনি কতটা ভালো করতে পারেন সেটা দেখার অপেক্ষায় ছিলাম।
তাই সিরিজ রিলিজের পরেই দেখা নিয়েছি।আর আজ একটু ব্যতিক্রমভাবে অর্থাৎ আমার নিজের মতো করে কয়েকটি পয়েন্ট উল্লেখপূর্বক রিভিউ লিখছি। আশা করি সবার ভালো লাগবে।
🕺 কাস্টিং, রোল ও অভিনয় 👇
এতে প্রধান চরিত্রে রয়েছেন জিয়াউল হক পলাশ, খায়রুল বাসার ও রোদসী। আরও রয়েছেন মীর রাব্বী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
অভিনয়ের কথায় আসি। প্রথমে খায়রুল বাসারের কথায় বলি। যার জন্য সিরিজটি দেখার আগ্রহ হয়েছিল।সিরিজটির আগাগোড়া তিনি সাবলীল ভাবে দারুণ অভিনয় করছেন।সত্যি কথা বলতে তাঁর অভিনয়টা সব থেকে বেশি ভালো লেগেছে। ক্রাইম রিপোর্টার থেকে বিনোদন সাংবাদিকে বনে যাওয়া সাইফ চরিত্রে তাকে বেশ মানিয়েছিল। এক্সপ্রেশন, ডায়লাগ ডেলিভারি সবগুলে ঠিকঠিক ছিল।সবশেষে বলতে পরি তার জন্য হলেও সিরিজটি আপনার ভালো লাগবে।
ক্যামি চরিত্রে জিয়াউল হক পলাশ। একজন নারী লোলুপ প্রডিউসার চরিত্রে তাকে দেখা গেছে। যেখানে তিনি ইন্ডাস্ট্রিতে আসা উঠতি মডেলের সুপারহিট নায়িকা বানানোর আশা দেখি ভোগ করে।যেটা বেশ একটা সিরিয়াস চরিত্র ছিল।কিন্তু তাকে কমেডি চরিত্রে যতটা ভালো লাগে, এই সিরিয়াস চরিত্রে তাকে ততটা ভালো লাগেনি।তবে সে কমেডি থেকে বেরিয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছে সেটা দেখে ভালো লেগেছে।
উঠতি মডেল চরিত্রে অভিনয় করেছে রোদসী সিদ্দিকা।তাঁর অভিনয় আগে দেখার সুযোগ হয়নি।কিন্তু এখানে তিনি যে অভিনয় করেছে তা মোটামুটি স্বভাবিক ছিল।
ডিবি অফিসারের চরিত্রে মীর রাব্বিও মোটামুটি ভালো অভিনয় করেছে। কিন্তু তার সহযোগী চরিত্রে কে একটু দূর্বল মনে হয়েছে।
বাকি যারা ছিল মোটামুটি ভালো অভিনয় করেছে।এসবের মধ্যে ড্রাগস বিক্রিতা এক চুলওয়ালা ভাইয়ের সিগারেট টানতে টানতে ভাজ করে গালের ভিতরে নিয়ে সেটা আবার বের করে টানতে দেখা বেশ নজর কেড়েছে।
🎬মেকিং
মেকিং মোটামুটি ভালো লেগেছে।থ্রিলার সিরিজের চিত্রনাট্য বেশ গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে চিত্রনাট্যটা ঠিকঠাক বিন্যাস করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আরেকটু উন্নতি হলে ভালো হতো।কালার গ্রেডিং, লোকেশন গুলো ভালো ছিল।
🎞️প্লট
সিরিজটির গল্প সাজানো হয়েছে শোবিজ অঙ্গনকে কেন্দ্র করে। যেখানে এই ইন্ডাস্ট্রির কমবেশি সবাই জড়িত। প্রডিউসার হতে হিরো-হিরোইন এবং বিনোদন সাংবাদিকরাও। তাছাড়া সমাজের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরাও গল্পে উঠে আসেছে। বিশ্বাসঘাতক থেকে প্রতিশোধে রুপ নিয়েছে। স্ত্রী অস্বাভাবিক চাহিদার স্বামী আত্মহত্যার অকাল মৃত্যু।সবমিলিয়ে
ভালোবাসা, বিশ্বাস ঘাতকতা, বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন ও স্বার্থপরতা গল্প নিয়ে সিরিজ গড়ে উঠেছে।
সর্বোপরি বলা যায়, ভালো সিরিজ ছিলো। আপনি যদি না দেখে থাকেন তবে দেখে নিতে পারেন। আপনার সময় নষ্ট হবে না এটুকু বলতে পারি। তবে যদি হাই এক্সপেক্টেশন নিয়ে দেখেন তবে তুলনামূলকভাবে নিরাশ হইতেই পারেন। তবে খাইরুল বাসার, ও জিয়াউল হক পলাশের ফ্যান হয়ে থাকলে তো ভালো লাগবেই। প্রিয় বলে কথা।
শাহরিয়ার শাকিল প্রযোজিত আলফা- আই এর ব্যানারে নির্মিত ওয়েব সিরিজ তীরন্দাজ দেখতে পাবেন দেশীয় ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে একদম ফ্রী তে।
আজকের মতো বিদায় নিচ্ছি আবার সময় করে অন্য কোন সিরিজ,নাটক,মুভি নিয়ে লিখবো। আপনাদের রিভিউটি ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করে জানাবেন।
Thanks for reading: Teerondaj (2022) S01 Complete Bengali Series Review,Download & Watch Online, Sorry, my English is bad:)


.png)